কদমতলীতে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৫, ২০:২৩আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ২০:২৩

রাজধানীর কদমতলীর মদিনাবাগ এলাকায় গলায় ফাঁস দিয়ে মারিয়া আক্তার সীমা (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। সীমা জনতাবাগ হাইস্কুলের ছাত্রী ছিলেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে সবার অগোচরে সীমা গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাবা বেলায়েত হোসেন বলেন, ‘আমার মেয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল। কেন সে গলায় ফাঁস দিয়েছে, আমরা এখনও বুঝতে পারছি না। আমার তিন মেয়ের মধ্যে সে ছিল সবচেয়ে ছোট।’

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে সীমা আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান