পুলিশের ৮১ কর্মকর্তাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা চাইলেও সাড়া মেলেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৫, ১৪:৪৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৪:৪৮

জুলাই আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেক পুলিশ কর্মকর্তা আত্মগোপনে চলে গেছেন। পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে আছেন। তাদের মধ্যে ডিআইজি থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মকর্তাসসহ কনস্টেবলও রয়েছেন। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) জানিয়েছে, পলাতকদের মধ্যে ১৫ জনের অবস্থান শনাক্ত করা গেছে। তাদের দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। তবে এখনও কোনও সাড়া মেলেনি।

পুলিশ সদর দফতরের তথ্যমতে, শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে রয়েছেন— বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের টেক্সাসের উডল্যান্ড শহরে সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের একটি ছবি ছড়িয়ে পড়ে। পুলিশের তালিকায়ও দেখা গেছে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একই দেশে আছেন মনিরুল ইসলামও। সাবেক কমিশনার হাবিবুর রহমান অবস্থান করছেন যুক্তরাজ্যে। আর প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

অভ্যুত্থানের পর পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়ের হয়েছে ১ হাজার ৪৯০টি মামলা। একই সময়ে অন্তত ১৩৭ জন পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করেন। তাদের মধ্যে ৫৬ জন ফিরে এলেও ৮১ জন এখনও পলাতক রয়েছেন।

পলাতকদের মধ্যে ৩ জন ডিআইজি, ১০ জন অতিরিক্ত ডিআইজি, ১১ জন পুলিশ সুপার, ৯ জন অতিরিক্ত এসপি, ৫ জন এএসপি, ২৭ জন পরিদর্শক, ৮ জন এসআই, ৩ জন এএসআই এবং ৫ জন কনস্টেবল রয়েছেন।

গত ৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ডিআইজি থেকে পরিদর্শক পদমর্যাদার ৪০ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। তাদের অনুকূলে দেওয়া পদকও প্রত্যাহার করা হয়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী, ‘পলায়ন’ শাস্তিযোগ্য অপরাধ। ইতোমধ্যে অনেক কর্মকর্তা সাময়িক বরখাস্ত হয়েছেন। অপরদিকে বিতর্কিত ভূমিকার কারণে গত এক বছরে পুলিশের বিভিন্ন স্তরের ৮৬ জনকে অন্য ইউনিটে সংযুক্ত করা হয়েছে, ৮২ জনকে ওএসডি এবং ৫৫ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

 

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের