সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৭, আহত ৬৮২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৪আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১৭:৪৪

গত সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪৬টি সড়ক দুর্ঘটনায় ৪১৭ জন নিহত এবং ৬৮২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪৩ জন মোটরসাইকেলচালক, ১১২ জন পথচারী এবং ৫৬ জন চালক ও সহকারী।

শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন মাসিক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে। সংগঠনটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করে।

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর মাসে জাতীয় মহাসড়কে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে, যা মোট দুর্ঘটনার ৩৬ শতাংশ বা ১৬১টি। আঞ্চলিক সড়কে ৩১ শতাংশ, গ্রামীণ সড়কে ১৩ শতাংশ এবং শহরে ২০ শতাংশ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ৩৮ শতাংশ দুর্ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ হারানোর কারণে, ২১ শতাংশ মুখোমুখি সংঘর্ষে এবং ২৭ শতাংশ পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনায়।

যানবাহনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ ও ট্রাক্টরসহ ভারী যানবাহন জড়িত ছিল ২৫ দশমিক ৫৬ শতাংশ ঘটনায়। মোটরসাইকেল জড়িত ছিল ২৪ শতাংশ, বাস ১৮ শতাংশ এবং থ্রি-হুইলার ১৫ শতাংশ দুর্ঘটনায়।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। বিভাগটিতে ১২৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন। এরপর চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক দুর্ঘটনা ঘটে। বরিশাল বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণে বলা হয়, দুর্ঘটনার মূল কারণগুলোর মধ্যে রয়েছে বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ যানবাহন, অদক্ষ চালক, ট্রাফিক আইন না মানা এবং দুর্বল তদারকি। এছাড়া মহাসড়কে স্বল্প গতির যান চলাচল এবং পরিবহনে চাঁদাবাজিও অন্যতম কারণ।

দুর্ঘটনা রোধে সংগঠনটি ১০টি সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে- দক্ষ চালক তৈরি, চালকের বেতন ও কর্মঘণ্টা নির্ধারণ, ট্রাফিক আইন কঠোর বাস্তবায়ন, মহাসড়কে ধীরগতির যান চলাচল বন্ধ, বিকল্প সার্ভিস রোড নির্মাণ ও সচেতনতা কার্যক্রম বৃদ্ধি।

রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘অধিকাংশ দুর্ঘটনা ঘটছে অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে। প্রযুক্তির মাধ্যমে গতি পর্যবেক্ষণ ও চালকদের মানসিক প্রশিক্ষণ জোরদার করা জরুরি।’

/এবি/আরআইজে/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম