কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এনজিওকর্মী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৫, ১৩:২৬আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৩:২৬

রাজধানীর কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে লোকমান হোসেন (৩৫) নামে এক এনজিওকর্মী আহত হয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

লোকমান শ্যামপুর জুরাইন এলাকার মো. আলী হোসেনের ছেলে। তিনি একটি এনজিওতে চাকরি করেন বলে জানা গেছে।

লোকমানের বাবা জানান, সকালে আনুমানিক সাড়ে ৮টার দিকে লোকমান মোটরসাইকেলে অফিসে যাচ্ছিল। পথে হাসনাবাদ এলাকায় তিন-চার জন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। এ সময় তারা লোকমানের ডান হাঁটুতে ছুরিকাঘাত করে আহত করে এবং তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও আট হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা লোকমানকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

মো. ফারুক বলেন, লোকমান বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক