নিখোঁজের দুই দিন পর ধানমন্ডি লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৫, ১৪:২৩আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৪:২৩

নিখোঁজের দুই দিন পর রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. ওমর ফারুক মোল্লা (১৮) নামে এক কিশোরের অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) সকালে ধানমন্ডির ৫ নম্বর রোডের নায়রী রেস্টুরেন্ট সংলগ্ন ব্রিজের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খলিলুর রহমান জানান, ওমর ফারুক গত ৩ অক্টোবর বিকালে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। রবিবার সকালে লেকে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। তার পকেটে থাকা মানিব্যাগ থেকে মায়ের মোবাইল নম্বর পেয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে মরদেহ সনাক্ত করেন।

ওমর ফারুক হাজারীবাগের বউবাজার এলাকার সোনাতনঘরে পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা আব্দুল কুদ্দুস মোল্লা পেশায় মাছ ব্যবসায়ী। পরিবারের সদস্যদের ধারণা, ওমর ফারুক সম্ভবত অসাবধানতাবশত পানিতে পড়ে মারা গেছে, কারণ সে সাঁতার জানতো না।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এআইবি/এবি/এমএইচআর/
সম্পর্কিত
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু, এখনও ঝুঁকিতে হাজারো পরিবার
আর্জেন্টিনার আরেক সমর্থকের মৃত্যু
শিল্পপতির বাড়িতে বেড়াতে এসে ব্যাংক ম্যানেজারের মৃত্যু
সর্বশেষ খবর
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না