মাদ্রাসা থেকে পালাতে গিয়ে পাঁচতলার কার্নিশে আটকে পড়লো শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৫, ১৮:২১আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৮:২৬

চাঁদপুরের হাজীগঞ্জে মাদ্রাসা থেকে পালানোর চেষ্টা করতে গিয়ে পাঁচতলা ভবনের বাইরে দিকে আটকে পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকার আল ইহসান মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আট বছরের শিশুটি হাজীগঞ্জের একটি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। শিশুটি মাদ্রাসার রান্নাঘরের ভেন্টিলেটর দিয়ে পালাতে গিয়ে ভবনের ৫ তলায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ‘ক্যারিয়ারে’ আটকা পড়ে।

এ সময় স্থানীয় একজন ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। সেখান থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে তার অভিভাবকের কাছে হস্তান্তর করে।

৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ পাওয়ার পর হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে। জাতীয় জরুরি সেবার কলটেকার, ডিসপাচার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সমন্বিতভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে শিশুটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

/এবি/এম/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম