কুমিল্লায় গুলিবিদ্ধ দোকানির ঢামেকে মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৫, ১৪:৫৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৪:৫৪

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত মুদি দোকানদার মো. দিদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে সদর দক্ষিণ উপজেলার ২৬ নম্বর ওয়ার্ড এলাকায় নিজের দোকানের পাশে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বাসিন্দা ফজল মিয়া আগ্নেয়াস্ত্র দিয়ে দিদারের পিঠে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় দিদারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কুমিল্লা স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ১ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে আনা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

মৃত দিদারের গ্রামের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২৬ নম্বর ওয়ার্ড এলাকায়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দিদারের বড় ভাই আব্দুর রহমান বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে ফজল মিয়া আমার ভাইকে গুলি করে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

/এবি/এম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের