চলন্ত লঞ্চে অসুস্থ যাত্রী, ৯৯৯ নম্বর ফোনকলে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৬আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৭:৩৭

ঢাকা থেকে বরগুনাগামী পূবালী-১ লঞ্চে অসুস্থ এক নারী যাত্রীর রক্তক্ষরণ শুরু হলে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’-এ ফোনকলের মাধ্যমে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৬ অক্টোবর) ৯৯৯-এর জনসংযোগ কর্মকর্তা (পরিদর্শক) আনোয়ার সাত্তার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাতেমা বেগম (৩৮) নামে ওই নারীর কিছুদিন আগে টনসিল অপারেশন হয়েছে। রবিবার রাতে তিনি ঢাকা থেকে বরগুনাগামী পূবালী-১ লঞ্চের যাত্রী ছিলেন। রাত আনুমানিক ২টার দিকে লঞ্চটি বরিশালের কাছাকাছি পৌঁছালে তার অপারেশনের স্থানে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এসময় সহযাত্রীদের একজন ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি সহায়তা চান।

খবর পেয়ে হিজলা থানার একটি উদ্ধারকারী দল দ্রুত হিজলা লঞ্চঘাটে পৌঁছে অসুস্থ যাত্রীকে লঞ্চ থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হিজলা থানার এসআই রফিকুল ইসলাম জানিয়েছেন, ফাতেমা বেগম এখন শঙ্কামুক্ত।

/এবি/এম/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম