মগবাজারে কমিউনিটি মেডিক্যালে ‘ভুল চিকিৎসায়’ নারী শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৫, ১৬:১৮আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৭:০০

রাজধানীর মগবাজার এলাকার কমিউনিটি মেডিক্যাল কলেজ নামের একটি হাসপাতালে টনসিল অপারেশনের নামে ‘ভুল চিকিৎসায়’ তানজিনা (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যান।

নিহতের স্বজনরা জানান, গত ২ অক্টোবর টনসিল অপারেশনের জন্য কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তানজিলা। পরে ৪ অক্টোবর তার টনসিলের অপারেশন হয়। এরপর থেকে তানজিলার হার্ডবিট নামতে থাকে। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে মঙ্গলবার ভোর সকালে তিনি মারা যান।

স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসা ও বেশি চেতনানাশক দেওয়ার কারণে রোগীর মৃত্যু ঘটেছে। এ বিষয়ে সকালে রোগীর স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ করলে রমনা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

নিহতের মারা স্বপন অভিযোগ করে বলেন, ‘আমার ভাগ্নির সামান্য টনসিল হয়েছিল। অপারেশন করার সময় চিকিৎসকরা ভুল অপারেশন করেছেন এবং তাকে অতিরিক্ত চেতনানাশক ওষুধ প্রয়োগ করা হয়েছিল। যার কারণে মেয়েটা মারা গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতালে যাই। কিন্তু নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ বা মামলা করবেন না বলে জানিয়েছেন। এবং স্বজনরা নিহত তানজিলার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন।’

নিহত তানজিলা রামপুরা ওয়াবদা রোড এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়াশোনা করছিলেন। বাবা সালাউদ্দিন একটি বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করেন।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ প্যাঁচানো মরদেহ ফেলে যাওয়া গাড়ির চালক গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
ঢাকায় আজ মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
সোশ্যাল প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা তুললো ইরান, সরকারি তথ্য যাবে এক্স-ফেসবুকেও 
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
৫৯ ম্যাচ পর গোল করতে ব্যর্থ বায়ার্ন, প্রায় দুই বছর পর হাতছাড়া শীর্ষস্থান
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৬ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক