রোহিঙ্গা ক্যাম্পের ইমামদের প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৪আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৮:৩৪

রোহিঙ্গা ক্যাম্পে ইমামদের প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধান ও গাইডলাইন অনুসরণে এ প্রশিক্ষণ পরিচালিত হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে দিয়ানাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করার সময় এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, ‘তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ়। বাংলাদেশ তুরস্কের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে।’

তিনি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে তুরস্ক সরকার ও দিয়ানাত ফাউন্ডেশনের সহযোগিতা কামনা করেন।

দিয়ানাত ফাউন্ডেশনের প্রতিনিধি দলের প্রধান ও ফাউন্ডেশনটির ডেপুটি জেনারেল ম্যানেজার রেসেপ সুকুর বলকান বলেন, ‘বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে দিয়ানাত ফাউন্ডেশন অত্যন্ত আগ্রহী। রোহিঙ্গা ক্যাম্পের মসজিদগুলোর ইমামদের প্রশিক্ষণ, তাদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, ক্যাম্পে আশ্রিতদের স্বাস্থ্যসেবা দেওয়া, স্যানিটেশন ও পরিবেশের উন্নয়নে ইসলামিক ফাউন্ডেশনের গাইডলাইন অনুসরণে এই ফাউন্ডেশন কাজ করতে চায়। এছাড়া, বাংলাদেশের অন্যান্য এলাকাতে মানবসেবায় এ ফাউন্ডেশন কাজ করতে ইচ্ছুক।’

এ বিষয়ে তিনি ধর্ম উপদেষ্টার সহায়তা কামনা করেন।

উপদেষ্টা দিয়ানাত ফাউন্ডেশনকে কার্যক্রম শুরু করার বিষয়ে নিয়মানুসারে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানান। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি। এছাড়া, ইফা ও দিয়ানাত ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টিও এগিয়ে নেওয়ার অনুরোধ করেন উপদেষ্টা।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ ও  দিয়ানাত ফাউন্ডেশনে দক্ষিণ এশিয়া প্যাসিফিক সমন্বয়কারী, তুর্কি দূতাবাসের ধর্মীয় সেবা সমন্বয়কারীসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএইচআর/
সম্পর্কিত
তুরস্কের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের সংহতি ও শুভেচ্ছাপত্র
পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান
জাতিসংঘের আশঙ্কার মধ্যেই টেকনাফে ভাসছে একাধিক লাশ, স্থানীয়দের উদ্বেগ
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু