‘জলবায়ু সহনশীল অবকাঠামো বিষয়ে প্রশিক্ষণ জরুরি’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ অক্টোবর ২০২৫, ২২:১৬আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ২২:১৬

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং প্রোগ্রামের আওতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি সদর দফতরে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিভিল ও এনভায়রনমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের ২১ জন শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীদের উদ্দেশে এলজিইডির ক্রিম-ক্রিলিক প্রকল্পের পরিচালক মো. আব্দুল খালেক বলেন, ‘ডিগ্রি অর্জনের আগে জলবায়ু সহনশীল অবকাঠামো বিষয়ে প্রশিক্ষণে অংশ নেওয়া একটি বড় সুযোগ। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আপনারা গবেষণাপত্র সমৃদ্ধ করবেন এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন।’

এলজিইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এলজিইডির অধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) আওতায় চলমান কাজ এবং জলবায়ু-সম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ধরনের তথ্য প্রশিক্ষণার্থীদের সামনে উপস্থাপন করা হয়।

পরিচালক মো. আবদুল খালেক ছাড়াও ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও আফিফা সুলতানা প্রীতুল প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী