ডা. ইকবাল ও তার সন্তানের নামে মামলার অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৫, ১৯:৩৪আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১৯:৪১

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ডা. এইচ বি এম ইকবাল (ডা. হেফজুল বারি মোহাম্মদ ইকবাল) এবং তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও দুদকের কাছে অবৈধ সম্পদের তথ্য থাকায় তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী এবং আরেক সন্তান মঈন ইকবালের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

আক্তার হোসেন জানান, দুদকের অনুসন্ধানে সাবেক এমপি ইকবালের নামে ২৯৮ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ১৫৯ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। বিপরীতে তার দায়দেনা ১৩৯ কোটি ৪ লাখ ৩৮ হাজার ৫৯৪ টাকা। ফলে নিট সম্পদের পরিমাণ ১৫৯ কোটি ৬৬ লাখ ৪৪ হাজার ৫৬৫ টাকা। অন্যদিকে বিভিন্ন খাতে তার আয় দেখা যায় ১৯০ কোটি ৬৫ লাখ ২৫ হাজার ৫৬২ টাকা। ব্যয় দেখানো হয়েছে ৯৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার ৭৭৯ টাকা। ফলে তার নিট আয় ৯৭ কোটি ৪১ লাখ ৪৯ হাজার ৭৮৩ টাকা। এই হিসাব অনুযায়ী তিনি জ্ঞাত আয়বহির্ভূত ৬২ কোটি ২৪ লাখ ৯৪ হাজার ৭৮২ টাকার সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে একটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে।

ডা. ইকবালের ছেলে ইমরান ইকবালের নামে ৪৫ কোটি ৭৩ লাখ ১০ হাজার ৩৯৭ টাকার সম্পদের তথ্য পায় দুদক। সেই তথ্যে তার নিট আয় ৪০ কোটি ৭০ লাখ ৯৬০ টাকা। ফলে তিনি ৫ কোটি ৩ লাখ ৯ হাজার ৪৩৭ টাকার অবৈধ সম্পদ রয়েছে বলে দুদকের নথিপত্রে দেখা যায়। তার বিরুদ্ধেও দুর্নীতি দমন কমিশন আইনে পৃথক আরেকটি মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। দুটি মামলা যেকোনো সময় দায়ের করা হবে বলে জানান দুদক কর্মকর্তা আক্তার হোসেন।

অপরদিকে ডা. ইকবালের স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী এবং অপর সন্তান মঈন ইকবালের নামে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়েছে। ইকবালের স্ত্রী শিল্পীর নামে ১০ কোটি ৮২ লাখ ২২ হাজার ৮৬৬ টাকার সম্পদের তথ্য পায় দুদক। তিনি ৩৭ লাখ ৬৭ হাজার ৩৭৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে।

ডা. ইকবালের অন্য ছেলে মঈন ইকবালের নামে ৪৭ কোটি ৭০ লাখ ২ হাজার ৮৭ টাকার সম্পদে তথ্য পাওয়া যায়। তার নিট আয় ৪৭ কোটি ৩৮ লাখ ৫১ হাজার ৬৪৫ টাকা। ফলে তিনি ৩১ লাখ ৫০ হাজার ৪৪২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে তার। দুদকের আইন অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক।

/জেইউ/এমএইচআর/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ