স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২৫, ১৪:২১ আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১৪:২১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দরিদ্র ছেলে-মেয়ের পুষ্টির যোগান দিতে স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে। আমাদের স্কুল ফিডিংয়ে দুধ দেওয়া হচ্ছে, সেখানে ডিমও যুক্ত করতে হবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ পোল্ট্রিা ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সহযোগিতায় সভাটির আয়োজন করে প্রাণিসম্পদ অধিদফতর। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন।’

ফরিদা আখতার বলেন, ডিম খাবারের ক্ষেত্রে দেশের সব শ্রেণির মানুষ জড়িত। এটি উৎপাদন ও খাদ্যের সঙ্গেও সবাই জড়িত। গরুর মাংস সবাই কিনতে না পারলেও সহজেই ডিম কেনা যায়।

তিনি বলেন, আমাদের ছয় বছর বয়সের মধ্যেই শিশুর পুষ্টি নিশ্চিত করতে হবে। তাই স্কুল ফিডিং প্রোগ্রামে ডিম যুক্ত করতে হবে। আমাদের ৮০ শতাংশ ডিম প্রান্তিক পর্যায় থেকে আসে। প্রান্তিক খামারিরা ৮০ শতাংশ ডিম উৎপাদন করে। আবার গ্রামের দরিদ্র নারীরাও দু-একটি করে মুরগি পালন করে পুষ্টির যোগান দেয়।

কৃষিতে কীটনাশক ব্যবহারে মুরগি পালন হুমকির মুখে পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাছাড়া হাওড়ে হাঁসের ডিমের কথা প্রচার করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, হাওড়ের হাঁসের ডিমের বিষয়ে প্রচার করতে হবে।

পুষ্টি সম্পর্কে তিনি বলেন, আমাদের কমপ্লিট ফুড সম্পর্কে আলোচনা করতে হবে। সেখানে সবজি, মাছ ও মাংসের কথাও বলতে হবে। ক্যানসার অনেক বেড়ে গেছে। প্রায় ঘরে ঘরে নারীরা ক্যানসারে আক্রান্ত হচ্ছে। ডিম খেলে ক্যানসার কমে– এটি প্রচার করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, মৌসুমভেদে ডিমের দাম বাড়ে ও কমে। এ ক্ষেত্রে বিষয়টি সামনে রেখে রিপোর্ট করতে হবে। কিন্তু খাদ্যের দাম কমে না। আমাদের সাত হাতের মধ্যে সংখ্যা কমাতে হবে। কেননা এখানে খামারিরা দাম পায় না। ক্রেতাদের বেশি দাম দিতে হয়। কাওরান বাজারে এসে অনেক হাত বদলে যায়। এসব কঠোর হাতে দমন করা হবে।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, ওয়াপসা বিবির সাবেক সভাপতি মসিউর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলিয়াস হোসেন ও অধ্যাপক ড. মাহমুদুল হাসান সিকদার।

/আইএ/আরকে/
সম্পর্কিত
আজ বিশ্ব ডিম দিবস
সামুদ্রিকের পাশাপাশি মিঠাপানির মাছ রফতানির লক্ষ্য সরকারের
ইলিশের সংকট কোথায়
সর্বশেষ খবর
নদী ভাঙনে বদলে যাচ্ছে একটি জেলার মানচিত্র
নদী ভাঙনে বদলে যাচ্ছে একটি জেলার মানচিত্র
উইন্ডোজ সার্চকে আরও দ্রুত ও কার্যকর করতে মাইক্রোসফটের নতুন উদ্যোগ
উইন্ডোজ সার্চকে আরও দ্রুত ও কার্যকর করতে মাইক্রোসফটের নতুন উদ্যোগ
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
সবজির দাম আকাশচুম্বি ‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
ইরানে ফের যুদ্ধ শুরুর প্রস্তুতি, তিন দিনের হামলার ছক যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি