রাজধানীতে যুবককে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ১২:৫৪আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১২:৫৯

রাজধানী ঢাকার খিলগাঁওয়ে ছিনতাইকারীর গুলিতে মো. নাফিজ (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটা দিকে বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার মোটরসাইকেল, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারীরা।

গুলিবিদ্ধ নাফিজকে গুরুতর অবস্থায় প্রথমে বনশ্রী ফরাজী হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

আহতের বাবা আবু বকর সিদ্দিক বলেন, ‘আমার ছেলে যাত্রাবাড়ীতে বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিল। বনশ্রী নন্দীপাড়া তিতাস রোড এলাকায় পৌঁছালে তিনজন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। তারা নাফিজের কাছে থাকা টাকা, দুটি মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে এক ছিনতাইকারী তার বাম পায়ে গুলি করে সবকিছু নিয়ে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ফরাজী হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে ভর্তি করানো হয়। আমাদের বাসা নন্দীপাড়া তিতাস রোড এলাকাতেই।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘তিতাস রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন যুবককে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীরা তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, মোটরসাইকেল ও টাকা ছিনিয়ে নিয়েছে। আহতের চিকিৎসা চলছে, বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’

/এবি/এম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের