রাজধানীতে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২৫, ১৫:০৬আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৫:২০

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণ ও অর্থায়নের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের সাতজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিন ও রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন আকন (৫০), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ঝটিকা মিছিলের সংগঠক মিরাজ হোসেন (২৬), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের

আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

/এবি/এম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম