মিরপুরে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৫, ১৭:২৬আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৩৪

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর শিয়ালবাড়ি এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে বিকাল ৪টা পর্যন্ত ১২টি করা হয়। 

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া দগ্ধ অবস্থায় আরও অন্তত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের তীব্রতা ও রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে আগুন নেভানোর কাজ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম