মিরপুরে আগুন: ঢামেকের মর্গে ১৬ মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৫, ০৯:১৮আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৩৭

মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার করা ১৬টি মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিস ঢাকা সদর-১ জোন কমান্ডার মো. এনামুল হক মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিরপুর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি লাশ সংশ্লিষ্ট থানা পুলিশের উপস্থিতিতে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘মিরপুর রূপনগর শিয়ালবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত রয়েছেন।’

তিনি জানান, সবগুলো মরদেহই আগুনে পোড়া। দেখে পরিচয় শনাক্ত করার উপায় নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে ৯ জন পুরুষ ও ৭ জন নারীর মরদেহ রয়েছে। ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, নিহতদের স্বজনদের অনেকেই লাশের সন্ধানে ছবি নিয়ে মর্গের সামনে ভিড় জমান।

/আরআইজে/
সম্পর্কিত
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান