বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৫, ১০:০৩আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৩

আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। প্রতিবছর ১৫ অক্টোবর দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায় ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশ্বজুড়ে দিনটি পালন করা হয়।
এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন।’

দিবসটি পালন উপলক্ষে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এক র‍্যালির আয়োজন করেছে। এতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, অধিনস্থ দফতর, সংস্থার কর্মকর্তা বা প্রতিনিধি এবং দৃষ্টিপ্রতিবন্ধীসহ অন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রধান বা প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচলের প্রতীক হিসেবে ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রে সাদাছড়ি ব্যবহারের প্রচলন শুরু হয়। পরবর্তীতে ১৯৬৪ সালে মার্কিন কংগ্রেসে একটি আইন পাসের মাধ্যমে প্রতি বছরের ১৫ অক্টোবর সাদাছড়ি নিরাপত্তা দিবস পালনের নেওয়া হয়।

১৯৯৬ সাল থেকে বাংলাদেশেও সরকার এবং দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন জাতীয়ভাবে দিবসটি পালন করছে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
আজ গলা ছেড়ে গান গাওয়ার দিন
মেট্রোরেলে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের জন্য ভাড়া ছাড় কত শতাংশ
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হৃদরোগে অর্ধেক মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম