জাতিসংঘের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সায়মা ওয়াজেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ০৯:২১আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৫:১০

সায়মা ওয়াজেদ পুতুল

অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন বিশ্ব অটিজম দিবস উপলক্ষে জাতিসংঘের ‘অটিজম মোকাবেলা: এসডিজির আলোকে বিশ্ব সম্প্রদায়ের কৌশল’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

১ এপ্রিল যুক্তরাষ্ট্র সময় বিকাল ৩টায় জাতিসংঘের সদর দফতরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে উচ্চ পর্যায়ের এই সেমিনার অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, দিনব্যাপী এই অনুষ্ঠানে সকাল ১১টায় প্রধানমন্ত্রী সায়মা ওয়াজেদ হোসেন বৈষম্য দূরীকরণ শীর্ষক আরেকটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।

সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কম্যুনিকেশন ও পাবলিক ইনফরমেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা গালাশ, সাধারণ পরিষদের প্রেসিডেন্ট মোজেন লিকেটফ, সদস্য দেশগুলোর প্রতিনিধি ও বিভিন্ন সংস্থার নির্বাহীরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ, ভারত, কাতার, দক্ষিণ কোরিয়া ও অটিজম স্পিকস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। সকাল ও বিকালের দুটি অনুষ্ঠাই জাতিসংঘের ওয়েব টিভি সরাসরি সম্প্রচার করবে। সূত্র: বাসস।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম