মিরপুরে আগুনের ঘটনায় তদন্ত-চিকিৎসা-শাস্তি ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৫, ১৭:৫০আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৭:৫০

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেছেন, মিরপুরে আগুনের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি, আহতদের উপযুক্ত চিকিৎসা এবং সকলের জন্য ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে মিরপুর রূপনগর-শিয়ালবাড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহিম চৌধুরীসহ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অগ্নিদগ্ধ কারখানা ও গোডাউন এলাকা পরিদর্শনের পর এলাকাবাসী, উদ্ধারকর্মী এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তাসলিমা আখতার। এরপর ঢাকা মেডিক্যাল কলেজের মর্গ এবং আহতদের দেখতে বার্ন ইউনিটে যান তারা। সেখানে তারা নিহত ও আহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এ সময় তাসলিমা আখতার আরও বলেন, ‘বছরের পর বছর এভাবে কাঠামোগত হত্যার শিকার হয়ে হাজারও শ্রমিকের প্রাণ গেলেও কর্তৃপক্ষ দায় সেরেছে লোক দেখানো শোক আর নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে। শ্রমিকের জীবনের নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি।’

তিনি বলেন, ‘এই ঘটনায় নিহত ও আহতদের সম্পূর্ণ তথ্য প্রকাশ করে অবিলম্বে তাদের দায়িত্ব নিতে হবে।’ সেইসঙ্গে সব আবাসিক এলাকা থেকে রাসায়নিক ও অন্যান্য ক্ষতিকর পদার্থের গুদাম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার আহবান জানান তিনি।

তিনি জানান, এই ধারাবাহিক শ্রমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে আগামীকাল ১৬ অক্টোবর, বিকাল ৩টায় শাহবাগ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

/এসএনএস/এম/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম