স্ত্রীসহ সাবের চৌধুরীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ অক্টোবর ২০২৫, ১৯:১১আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৯:১১

সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের উপ-পরিচালক মো. সাইদুজ্জামান বাদি হয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মামলা দুটি দায়ের করেন। তাদের বিরুদ্ধে সর্বমোট ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২৭৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

সাবের হোসেন চৌধুরীর নামে জ্ঞাত আয়বহির্ভূত ১২ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ১৬৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ১২৪ কোটি ৬১ লাখ ৫৪ হাজার ২৫২ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।

অন্যদিকে তার স্ত্রী রেহানা চৌধুরী নামে জ্ঞাত আয়বহির্ভূত ২৬ কোটি ৯৭ লাখ ১৫ হাজার ৩৮৯ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়াও তিনি তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১৫০ কোটি ৮৮ লাখ ৯২ হাজার ৪৫০ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেন। এসব অভিযোগে স্বামী সাবের হোসেন চৌধুরীসহ তাকে আসামি করা হয়েছে।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
শিক্ষার্থী ধর্ষণ: মামলার এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেফতার নেই
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?