জুলাই সনদ বাতিলের দাবিতে সংসদ ভবন এলাকায় বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৫, ১৯:০০আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২১:৪৯

জুলাই জাতীয় সনদ স্বাক্ষরকে বিতর্কিত আখ্যা দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে বিক্ষোভ করছেন ‘জুলাইযোদ্ধারা’। তারা বলেন, এই সনদ তারা মেনে নেবেন না। কারণ, এতে জুলাই আন্দোলনে আহতদের অবমূল্যায়ন করা হয়েছে। এ সময় যোদ্ধাদের ওপর হামলার বিচার দাবি করেন তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাক্ষর অনুষ্ঠান শেষ হওয়ার পর শতাধিক জুলাইযোদ্ধা মিছিল নিয়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের প্রবেশে বাধা দেয়। পরে নিরাপত্তা বেষ্টনীতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন নেতারা।

তারা বলেন, এই সনদ ভারতের প্রেসক্রিপশনে হয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে দেশের মানুষের কোনও প্রত্যাশার প্রতিফলন হয়নি। তাই এটি বাতিল করতে হবে। আমরা এটি মানি না।

‘আমরা জুলাইযোদ্ধা আন্দোলনের’ সংগঠক ইয়াসিন নূর বলেন, ‘‘জুলাইয়ে আহতদের মারধর করে স্বাক্ষর করা এই সনদ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। কারণ এর আইনি ভিত্তি দেয়নি সরকার।’’

এর আগে শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তখন পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আহত ২০ বিক্ষোভকারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এমকে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের