হাতিরঝিল লেক থেকে প্রকৌশলীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৫, ২০:৫৬আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ২১:৪৪

রাজধানীর হাতিরঝিল লেক থেকে এ.জে.এম. লুৎফে রব্বানী (৬৮) নামে এক অবসরপ্রাপ্ত প্রকৌশলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পুলিশ প্লাজার পাশের লেক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান, সকাল ১০টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে লেক থেকে ওই প্রকৌশলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরবর্তীকালে গুলশান থানায় যোগাযোগ করে জানা যায়, নিহত ব্যক্তিকে নিয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।

তিনি বলেন, ‘‘নিহত ব্যক্তির নাম এ.জে.এম. লুতফে রব্বানী। তিনি পেশায় একজন প্রকৌশলী। অবসর জীবনযাপন করছিলেন। নিজের মেয়েকে নিয়ে গুলশান-১ নম্বরের বাসায় থাকতেন। গত ১৫ অক্টোবর রাতে রব্বানী একটি চিরকুট লিখে বাসা থেকে চলে যান। তার পরিবারের পক্ষ থেকে ১৬ অক্টোবর গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয়।”

এস আই ফারুক বলেন, ‘‘তিনি একটি চিরকুট লিখে গেছেন—‘আমি অসুস্থ, সবাই আমাকে মাফ করে দিও।’ পরিবার জানিয়েছে, তিনি পারকিনসন ও ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে আমরা এটি আত্মহত্যা বলে মনে করছি। থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

নিহত ব্যক্তির স্থায়ী ঠিকানা রাজধানীর ১৭২ নম্বর গ্রিন রোডে। বর্তমানে তিনি গুলশান-১ নম্বর, রোড নম্বর ১৩৬-এর ১১/বি নম্বর বাসায় থাকতেন। তার স্ত্রী ও একমাত্র মেয়ে রয়েছে।

/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম