সাবেক এমপি হাবীবের ভাই নাদিম কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৯আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৯

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন মো. কামরুজ্জামান নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে।  

রবিবার (১৯ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানান, জুলাইয়ের একটি হত্যা মামলায় সাবেক এমপি হাবীব হাসানের ভাই নাদিম মাহমুদের ১০ দিনের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সুলতান উদ্দিন খান। তবে মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত না থাকায় রিমান্ড শুনানি হয়নি। বিচারক রিমান্ড শুনানির জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেন। পরে তাকে কারাগারে নেওয়া হয়েছে। 
 
গত ৮ মে রাত ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাদিমকে গ্রেফতার করা হয়। এরপর কয়েকটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শেষে তিনি কারাগারে ছিলেন। 

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট দুপুর আড়াইটায় দিকে অপরিচিত নম্বর থেকে আন্দোলনে অংশ নেওয়া স্বামীর আহতের সংবাদ শোনেন সামিরা জাহান পপি। সংবাদদাতার কাছে স্বামী মো. কামরুজ্জামানের আহতের স্থানের নাম জিজ্ঞেস করেও জানতে পারেননি। কিছুক্ষণ পর মোবাইল বন্ধ পান। অনেক খোঁজাখুঁজির পর ওই বছরের ১৯ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলে মর্গে স্বামীর লাশ খুঁজে পান। মো. কামরুজ্জামানকে হত্যার ঘটনায় এ বছরের ১ জুলাই উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক তৌহিদুল ইসলাম মামলাটি করেন। 

উল্লেখ্য, মোহাম্মদ হাবিব হাসান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ৯ জুলাই ২০২০ সালে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য সাহারা খাতুন মারা গেলে শূন্য আসনে ১২ নভেম্বর ২০২০ সালের উপ-নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম