মতিঝিলে পালক ভাইয়ের ছুরিকাঘাতে অটোচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ অক্টোবর ২০২৫, ২৩:৫৬আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ২৩:৫৬

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল কোমর গলিতে পারিবারিক বিরোধের জেরে পালক ভাইয়ের ছুরিকাঘাতে বুলবুল আহমেদ রুবেল (৩৩) নামে এক অটোচালক নিহত হয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রুবেলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামী হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহতের ছেলে আলিফ আহমেদ অনিক জানান, তার বাবা মূলত মুন্সিগঞ্জে থাকতেন। ফকিরাপুল কোমর গলির বাসায় দাদি, ছোট চাচা ও অভিযুক্ত পালক চাচা রনি (৩৫) থাকতেন।

তিনি বলেন, রনি ছোটোবেলায় দাদি তাকে পালক নেন। সে নেশা করতো, প্রায়ই বাসায় ঝগড়া করতো, এমনকি দাদির গায়েও হাত তুলতো।

অনিক আরও জানান, সকালে তার খালা পপি আক্তার কিস্তির টাকা তোলার বিষয়ে দাদির সঙ্গে কথা বলতে ফকিরাপুলের বাসায় আসেন। এ নিয়ে পালক চাচা রনির সঙ্গে ঝগড়া হয়। বিষয়টি জানার পর বিকালে আমার বাবা-মা মুন্সিগঞ্জ থেকে বাসায় আসেন। সন্ধ্যায় বাবার সঙ্গে রনির আবার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে রনি ছুরি দিয়ে বাবার বুক ও হাতে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং গ্রামের মৃত আজিজ ভুঁইয়ার ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। প্রায় পাঁচ বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরে এসে নিজেই ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম