কেরানীগঞ্জে ছুরিকাঘাতে কিশোর নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৫, ১১:২৪আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৫:৫৭

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুমান (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

রুমান দক্ষিণ কেরানীগঞ্জের মুসলিমনগর গ্রামের মো. সানির ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক শোরুমের কর্মচারী ছিলেন।

নিহতের বাবা মো. সানি জানান, রবিবার রাত ১১টার দিকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে কালীগঞ্জ বয়েজ ক্লাব এলাকায় কয়েকজন দুর্বৃত্ত রুমানের পথরোধ করে। পরে তার বুকে ও ডান পায়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রুমানকে প্রথম দেখতে পান তার এক সহকর্মী। খবর পেয়ে রুমানকে উদ্ধার করে প্রথমে মিটফোর্ড হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত ১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

/এআইবি/এবি/আরকে/
সম্পর্কিত
‘আমি মাদক সেবন করি না’ বলায় মারধরের অভিযোগ, রাজধানীতে তরুণের মৃত্যু
যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর
মধ্যপ্রাচ্যে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত
সর্বশেষ খবর
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না