‘আমি মাদক সেবন করি না’ বলায় মারধরের অভিযোগ, রাজধানীতে তরুণের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুলাই ২০২৬, ০০:৪৫আপডেট : ২১ জুলাই ২০২৬, ০০:৪৫

রাজধানীর যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রিফাত (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি একটি কার্টন তৈরির কারখানায় কাজ করতেন।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সোয়া ৯টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহতের বাবা হাসেম মৃধা জানান, সন্ধ্যায় রিফাত বাসার সামনে রাস্তায় বসে ছিলেন। এ সময় প্রতিবেশী শাকিল এসে তাকে বলেন, ‘এখানে বসে কী করছিস? মাদক (গাঁজা) খাবি নাকি?’ জবাবে রিফাত বলেন, তিনি মাদক সেবন করেন না। এ কথা বলার পর শাকিল তাকে গালাগাল ও মারধর করেন। প্রথম দফায় বিষয়টি মীমাংসা করা হলেও পরে আবার রিফাতকে কিল-ঘুষি ও লাথি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর অভিযুক্ত শাকিল পালিয়ে যান।

তিনি আরও বলেন, পরে তিনি ও তার আরেক ছেলে রিয়াজ রিফাতকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেন। সেখান থেকে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসেম মৃধার দাবি, অভিযুক্ত শাকিল স্ত্রী-সন্তান নিয়ে পাশের বাড়িতে থাকেন এবং অটোরিকশা চালান। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তার মাও ভাড়া বাসায় তালা দিয়ে চলে গেছেন।

রিফাত একটি কার্টন তৈরির কারখানায় কর্মরত ছিলেন।

/এআইবি/এসএনকে/এম/
সম্পর্কিত
ডাস্টবিন ব্যবহার নিয়ে বিরোধ, রাজধানীতে পরিচ্ছন্নকর্মী গুলিবিদ্ধ
তেজগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢামেকে ৩ জন
সর্বশেষ খবর
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী 
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯ 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৪৯ 
বিক্ষোভে উত্তাল দিল্লি, ভারতের সংসদে অস্থির দিন
বিক্ষোভে উত্তাল দিল্লি, ভারতের সংসদে অস্থির দিন
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন