রাজধানীতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৫, ১৩:০৯আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৩:০৯

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২০ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (১৯ অক্টোবর) ও সোমবার পৃথক অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর, আজিমপুর, ভাটারা ও বাড্ডাসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার সাতজন হলেন— দারুস সালাম থানার ৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইমন ইসলাম রনি (৪২), সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহযোগী ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. রুবেল পেদা (৩০), পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরী তাপস (৩০), নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. জানে আলম চৌধুরী ঠান্ডু (৩২), ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঈশান শিকদার মিরাজ (২৬), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আল হেলাল (৪৭) ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সক্রিয় সদস্য ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী মো. মোরশেদ আলম মুন্না (২৮)।

ডিএমপি জানায়, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ১২ এলাকার রূপনগর থেকে সাইমন ইসলাম রনি ও রুবেল পেদাকে গ্রেফতার করে ডিবি মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম। এছাড়া সোমবার ভোররাতে মিরপুর কাজীপাড়া এলাকা থেকে তারিকুল ইসলাম চৌধুরী তাপস ও জানে আলম চৌধুরী ঠান্ডুকে গ্রেফতার করে একই বিভাগের আরেকটি দল। রবিবার রাত সোয়া ১০টার দিকে আজিমপুর এলাকা থেকে ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম গ্রেফতার করে ঈশান শিকদার মিরাজকে। একই রাতে ভাটারা থেকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল মো. আল হেলালকে এবং বাড্ডার ময়নারবাগ এলাকা থেকে ডিবি গুলশান বিভাগের টিম গ্রেফতার করে মো. মোরশেদ আলম মুন্নাকে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম