ড. আতিউর ও বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ অক্টোবর ২০২৫, ১৭:৪৮আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১৭:৪৮

সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাতসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্রের (চার্জশিট) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২০ অক্টোবর) এই অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়া হয়। জনতা ব্যাংক থেকে ঋণের নামে এক হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে এই অভিযোগপত্র দেবে দুদক।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানান, এক হাজার ১৩০ কোটি টাকা ঋণের নামে আত্মসাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় কমিশন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত তিন আসামিকে দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। 

অভিযোগপত্রে বলা হয়, যোগ্যতা না থাকা সত্ত্বেও ভুয়া কাগজপত্রের ভিত্তিতে অ্যাননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে শর্ত শিথিল করে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা ঋণ দেওয়া হয়। যা সুদ-আসলে বর্তমানে দাঁড়িয়েছে এক হাজার ১৩০ কোটি ১৮ লাখ টাকা।

অভিযোগপত্রে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- বালাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারাকাত, অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, সুপ্রভ স্পিনিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন, জনতা ব্যাংক কর্মকর্তা আব্দুছ ছালাম আজাদ, আজমুল হক, অজয় কুমার ঘোষ, গোলাম আজম, মো. শাহজাহান, এমদাদুল হক, গোলাম ফারুক, মো. ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দিপু, ড. আর এম দেবনাথ, সঙ্গীতা আহমেদ, অধ্যাপক নিতাই চন্দ্র নাগ, কে এম সারওয়ূার রশীদ, আহমেদ শাহনুর হোসেন, ইফতিখার উজ জামান, এ কে এম আশরাফ উদ্দিন খান এবং মো. গোলাম সারোয়ার। 

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম