অগ্নিকাণ্ডে অক্ষত মালামালের তালিকা টানিয়েছে বিমান, ডেলিভারি কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৫, ১৫:৩৮আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৫:৩৮

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে অক্ষত মালামালের তালিকা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করে বাংলাদেশ বিমান। এছাড়া পণ্য খালাসে কাজ শুরু করেছে ঢাকা কাস্টম হাউস। কার্গোর ৯ নম্বর গেট ব্যবহার করে পণ্য খালাস শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে বাতাসে পোড়া গন্ধ। সেখানে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রাখা হয়েছে। পাশে ৮ নম্বর গেটসংলগ্ন দেয়ালে একটি তালিকা লাগাচ্ছেন বিমানের কর্মীরা। এ তালিকা দেখতে ভিড় করছেন আগুনে ক্ষতিগ্রস্ত আমদানিকারক ব্যবসায়ীরা।

এ সময় কথা বলে জানা যায়, তালিকাটি বিজিএমইএ’র মালামালের। আগুনে বিজিএমইএ’র মালামাল তেমন পোড়েনি। এমন পাঁচ শতাধিক মালামালের তালিকা প্রকাশ করা হয়েছে।

এ তালিকা দেখে মালামাল খুঁজে পেয়েছেন রাজধানীর মিরপুরের ভিশন এপারসেল’র মালিক আব্দুর রহিম। তিনি ৮০৮ ডলার দিয়ে চীন থেকে ফেব্রিক্সের পণ্য এনেছিলেন। এর মধ্যে পাঁচটি পেয়েছেন। বাকিগুলোর খোঁজ পাচ্ছেন না।

আব্দুর রহিম বলেন, ‘মালামাল খুঁজে পেতে দুই দিন ধরে এয়ারপোর্ট এলাকায় আসছি। আজ তা খুঁজে পেয়েছি।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কর্মী খন্দকার নাহিদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের সময় বিজিএমইএ’র অধিকাংশ মালামাল অ্যাপ্রোন এরিয়াতে ছিল। তাদের মালামাল তেমন ক্ষতি হয়নি। এছাড়াও অ্যাপ্রোন এরিয়াতে অন্য যাদের মালামাল ছিল সেগুলো ভালো আছে। এসব মালামালের একটি তালিকা দেয়ালে টানিয়ে দেওয়া হয়েছে। মালিকরা ব্যাংকের নির্দিষ্ট ফি জমা দিয়ে এনবিআরের মাধ্যমে সেগুলো নিতে পারবেন।

ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তা নূর-ই আলম বলেন, ‘প্রাথমিক অবস্থায় আমরা কাজ শুরু করেছি। ৯ নম্বর গেট ব্যবহার করে মালামাল ডেলিভারি দেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আপতকালীন কাজ হচ্ছে। পুরোপুরি কাজ শুরু হতে সময় লাগবে। তবে আমরা চেষ্টা করছি সাধ্যমতে এগিয়ে নিতে।’

জানা যায়, পণ্য ডেলিভারিসংক্রান্ত সহায়তার জন্য দুই জন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তারা হলেন— ঢাকা কাস্টম হাউজের যুগ্ম কমিশনার কামরুল হাসান ও বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের ম্যানেজার (ইমপোর্ট অপারেশন) ফিরোজ সালাউদ্দিন।

/আইএ/এমএইচআর/
সম্পর্কিত
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
স্বর্ণ চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি 
তৈরি পোশাক রফতানি খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতির
সর্বশেষ খবর
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সক্রিয় মৌসুমি বায়ু: সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই