শ্রীলঙ্কা প্রবেশের আগে পর্যটকদের ইটিএ বাধ্যতামূলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ অক্টোবর ২০২৫, ১৬:২১আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১৬:২১

শ্রীলঙ্কা প্রবেশের আগে পর্যটকদের ইলেক্ট্রনিক ট্রাভেল অথোরাইজেশন (ইটিএ) গ্রহণ বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। গত ১৫ অক্টোবর থেকে এই ব্যবস্থা সব দেশের পর্যটক ও ব্যবসার উদ্দেশে ভ্রমণকারীদের জন্য প্রযোজ্য বলে জানিয়েছে শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগ। 

মঙ্গলবার (২১ অক্টোবর) ঢাকায় অবস্থিত শ্রীলঙ্কার হাইকমিশন থেকে পুনরায় এই সম্পর্কে জানানো হয়েছে।

হাইকমিশন থেকে পাঠানো নোটিশে জানানো হয়, গত ১৫ অক্টোবর থেকে যারা স্বল্প মেয়াদি অবস্থানের (পর্যটন ও ব্যবসা) জন্য শ্রীলঙ্কা ভ্রমণ করবেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে eta.gov.lk ইটিএ গ্রহণ করতে হবে।  

এছাড়া পারস্পরিক বা দ্বিপক্ষীয় ব্যবস্থা অনুযায়ী, সেশেলস, মালদ্বীপ ও সিঙ্গাপুরের পাসপোর্টধারীদের ইটিএ ফি থেকে ছাড় দেওয়া হবে। চীন, ভারত, রাশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও জাপানের পাসপোর্টধারীরা বিদ্যমান প্রবিধান অনুযায়ী বিনামূল্যে ইটিএ পাবেন।

ইমিগ্রেশন বিভাগের বরাত দিয়ে হাই কমিশন জানায়, ব্যবসায়িক কাজের উদ্দেশে ভ্রমণকারীদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি উল্লেখিত দেশগুলো ছাড়া সব দেশের পাসপোর্টধারীদের জন্য প্রযোজ্য হবে।

আসন্ন পর্যটক মৌসুমে দ্রুততার সঙ্গে ইটিএ দ্রুততার সঙ্গে ইস্যু করার জন্য ইমিগ্রেশন বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানানো হয়।

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের