১৫ সেনা কর্মকর্তা নির্দোষ, অপরাধী হলে পালিয়ে যেতেন: আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ১০:৩৯আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১০:৩৯

১৫ সেনা কর্মকর্তাকে নির্দোষ দাবি করে আসামিপক্ষের আইনজীবী এম সারোয়ার হোসেন বলেন, ‘তারা অপরাধী হলে পালিয়ে যেতেন। যেমনটি শেখ হাসিনাসহ অন্যান্যরা পালিয়ে গেছেন।’

বুধবার (২২ অক্টোবর) সকালে বিগত সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার বর্তমান ও সাবেক ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে মামলার শুনানি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

এম সারোয়ার হোসেন জানান, তাদের সাব জেলে রাখা হবে। তার দাবি, এসব কর্মকর্তারা কখনই গ্রেফতার ছিলেন না। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। তারা পালাননি। কারণ তারা হত্যা করেননি। যেমনটি আকবর, তারেক সিদ্দিকী ও মুজিব পালিয়েছেন। সাবেক এক আইজিপির রাজসাক্ষীতে জানা যায়, গুম- খুনে শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত ছিলেন। 

তিনি আরও বলেন, ‘ট্রাইব্যুনালে তারা বিচারের মুখোমুখি হওয়ার জন্যই আত্মসমর্পণ করেছেন।’

বর্তমান কর্মকর্তারা এখনও বহাল আছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের