শাহজাহানপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ১৪:৫৮ আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৪:৫৮

রাজধানীর শাহজাহানপুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সকাল সোয়া ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাজাহানপুর থানার খিলগাঁও রেলগেটের পাশে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ও বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হতে পারে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

/এআইবি/আইএ/আরকে/
সম্পর্কিত
চিকিৎসক সেজে ঢামেকের জরুরি বিভাগে, আনসারের হাতে আটক
ঢামেকে সুস্থ হতে এসে অসুস্থতার ঝুঁকি
কক্সবাজারে নেই ডিএনএ ল্যাব, ১০ মরদেহ শনাক্তে দীর্ঘ অপেক্ষা
সর্বশেষ খবর
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
কবে ক্ষমতা ছাড়বেন জানালেন মিসরের প্রেসিডেন্ট
দুর্গাপূজায় নিরাপত্তায় সাড়ে ৬ হাজার এসআরবি সদস্য
দুর্গাপূজায় নিরাপত্তায় সাড়ে ৬ হাজার এসআরবি সদস্য
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান