পল্লবীতে মাদকবিক্রেতার ছুরিকাঘাতে যুবক আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৩ অক্টোবর ২০২৫, ০৯:১৪আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৩:৩৯

রাজধানীর মিরপুরের পল্লবীতে মাদক বিক্রেতার ছুরিকাঘাতে মো. সাগর (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তিনি একটি দোকানের কর্মচারী।

বুধবার (২২ অক্টোবর) রাতে পল্লবীর বিহারীক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের স্বজনেরা জানিয়েছেন, বুধবার রাতে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন সাগর। এ সময় তিনি মিল্লাদ ক্যাম্পে তার বোনের বাসার সামনে মাদক বেচাকেনা করতে দেখেন। সাগর এ ঘটনার প্রতিবাদ জানান। এ সময় মাদকবিক্রেতা জনি তার পেটে ছুরিকাঘাত করেন।

সাগরের বোন রেশমা জানান, সংবাদ পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো, ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আহত সাগর চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

/এসএনএস/এম/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম