আইএলও’র তিন কনভেনশনে সই: আসকের সাধুবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৫, ১৯:১২আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১৯:৩৫

বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ এ সই করায় অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ সাধুবাদ জানানো হয়।

আসক মনে করে, এই পদক্ষেপ বাংলাদেশের শ্রম অধিকার বিষয়ক একটি ঐতিহাসিক অগ্রগতি। বিশেষত কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য (কনভেনশন ১৫৫), কর্মক্ষেত্রের নিরাপত্তার মান উন্নয়নে ও প্রচারনামূলক কাঠামো (কনভেনশন ১৮৭) এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধের (কনভেনশন ১৯০) মতো গুরুত্বপূর্ণ কনভেনশনগুলোতে সই বাংলাদেশের শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতিকে আন্তর্জাতিক পরিসরে সুদৃঢ় করেছে।

আসক আরও মনে করে, সরকার দ্রুত এই কনভেনশনগুলো জাতীয় আইন ও নীতিমালায় বাস্তবায়নযোগ্য রূপান্তর ঘটাবে এবং কর্মক্ষেত্রে হয়রানি, সহিংসতা ও দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদার করবে। সরকারের বাস্তবায়ন প্রক্রিয়ায় শ্রমিক সংগঠন, নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করবে।

আসক আশা করে, কনভেনশনগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কর্মক্ষেত্রে নারী, প্রান্তিক ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকসহ সব শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কার্যকর পরিবর্তন আনতে সক্ষম হবে। এছাড়া বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় এটি একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক সূচনা বলে মনে করে আসক।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শন-নেত্রকোনায় বাউল গান বন্ধের ঘটনায় আসকের নিন্দা
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের