সপ্তা‌হে ৫ দিন থেরাপি চলছে ইলিয়াস কাঞ্চনের

মুনজেরআহমদ চৌধুরী, লন্ডন
২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৮আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৮

লন্ড‌নে চি‌কিৎসাধীন বরেণ্য চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের সংগঠক ইলিয়াস কাঞ্চনকে সপ্তা‌হে ৫ দিন থেরাপি দেওয়া হচ্ছে। বৃহস্প‌তিবার (২৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার পরিবারের সদস্য, জামাতা আরিফুল ইসলাম।

জানা যায়, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে ভুগছেন। ছয় মাসেরও বে‌শি সময় ধরে লন্ডনে তার চিকিৎসা চলছে। সেখানে একমাত্র মেয়ে ইসরাত জাহানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বৃহস্প‌তিবার নিরাপদ সড়ক চাই দিব‌সে ইলিয়াস কাঞ্চনের সুস্থতায় পূর্ব লন্ড‌নে দোয়া মাহ‌ফি‌লের আয়োজন ক‌রা হয়। এর আয়োজক ছিল তারই প্রতি‌ষ্টিত নিরাপদ সড়ক চাই সংগঠ‌নের যুক্তরাজ‌্য শাখা।

দোয়া মাহ‌ফিল শে‌ষে ইলিয়াস কাঞ্চনের জামাতা আরিফুল ইসলাম জানান, শ‌নি ও র‌বিবার ছাড়া সপ্তা‌হে পাচ‌ঁ দিন বাসা থে‌কে হাসপাতা‌লে গি‌য়ে থেরাপি নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। তাকে টা‌র্গেট রেডিওথেরাপি দেওয়া হচ্ছে।

ইলিয়াস কাঞ্চনের এক সময়কার সহ-অভিনেত্রী সোনিয়া এখন লন্ডনে থাকেন। তিনিও নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন ‘বেদের মেয়ে জ্যোসনা’ অভিনেতার। সোনিয়া ব‌লেন, ‘চি‌কিৎসরা ইলিয়াস কাঞ্চনকে কথা কম বলার পরামর্শ দি‌য়ে‌ছেন। শারী‌রিক অবস্থা আগের চে‌য়ে ভালো। তার সুস্থতার আমরা সবার কাছে দোয়া চাই।’

/আরআইজে/
সম্পর্কিত
ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, প্রতিবাদ নিসচার
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত 
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই