কদমতলীতে চা-দোকানির মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৫, ১৭:৫৫আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১৭:৫৫

রাজধানীর কদমতলীর দনিয়ায় নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ী মনির হোসেনের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

মনির হোসেন ভোলা সদর উপজেলার পূর্ব চর কান্দি গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে। বর্তমানে দনিয়ার সরাইল মসজিদের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।

মৃতের ছেলে রুবেল জানান, দনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের পাশে তাদের চা-পানের দোকান। প্রতিদিনের মতো সকালে চায়ের কেটলি নিয়ে দোকানে যান মনির হোসেন। দোকানের সাটার লাগিয়ে ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন। সকাল ৯টা বেজে গেলেও দোকান বন্ধ দেখে স্বজনরা আশপাশে তাকে খোঁজ করেন। না পেয়ে দোকানে গিয়ে ডাকাডাকি করেন। কোনও সাড়া না পেয়ে সাটার খুলে তাক ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, বাবা রাগি প্রকৃতির ছিলেন। আমিসহ আমরা কয়েক ভাই আলাদা থাকি। যতটুকু শুনেছি, বাবার কিছু টাকা ঋণ ছিল। ওই টাকা পাওনাদারকে দিতে পারছিলেন না। বিষয়টি আমাদের জানাননি।

মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থাকাকে জানিয়েছি।

/এআইবি/এসএসএস/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম