যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে ২ শিক্ষার্থী আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৫, ১০:২২আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১০:২২

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিয়াজ আহমেদ (১৬) ও আনাস আহমেদ (১৪) নামে দুই শিক্ষার্থী আহত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ী ওপদা কল্যানী বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর গলির সামনে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।  

নিয়াজের বাসা যাত্রাবাড়ীর খন্দকার রোডে। আনাসের বাসা যাত্রাবাড়ী ধোলাইপাড় যুক্তিবাদী গলিতে। নিয়াজ শনিরআখড়া একে স্কুলের অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং আনাস ধোলাইপাড় সাউথ পয়েন্ট স্কুলের অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

আহত আনাস জানায়, শুক্রবার বিকালে তারা দুই বন্ধু ঘুরতে ও ছবি তুলতে বের হয়। ওপদা কল্যানী বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে গেলে অজ্ঞাত ১৫-২০ জন অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। নিয়াজের পেটে ছুড়িকাঘাত করা হয়। আনাসের মাথায় সামান্য আঘাত লাগে। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।

মো. ফারুক বলেন, ঢামেক হসপাতালের জরুরি বিভাগে ওই দুই জনের চিকিৎসা চলছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

/এআইবি/এসএনএস/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম