হানিফ ফ্লাইওভারে পুলিশের রেকারচাপায় যুবক নিহত

বাংলা ট্রিবিউন রির্পোট
২৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৯আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৮:২৮

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে পুলিশের রেকারের ধাক্কায় মো. কাওছার আহমেদ (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার হানিফ ফ্লাইওভারের ওপরে এ ঘটনা ঘটে।

নিহত কাওছার আদ্ দিন হাসপাতালের হিসাবরক্ষক ছিলেন। দুর্ঘটনার পর কাওছারকে উদ্ধার করে করে রাত ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে রবিবার দুপুরে যাত্রাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় আমরা আরেকটি রেকার দিয়ে ঘাতক রেকারটি জব্দ করেছি। ঘটনার পরই ওই বেকারের চালক পালিয়ে যান। এ ঘটনায় এখনও কোনও অভিযোগ আমাদের কাছে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিহতের বড় ভাই মো. উজ্জ্বল আহমেদ বলেন, ‘কাওছার আদ্ দিন হাসপাতালের পোস্তগোলা ব্রাঞ্চ থেকে ডিউটি শেষ করে মোটরসাইকেল চালিয়ে তার খিলগাঁও সিপাহিবাগের বাসায় ফিরছিলেন। পথে হানিফ ফ্লাইওভারে পেছন থেকে পুলিশের একটি রেকার মোটরসাইকেলটিকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশায় করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন।’

দক্ষিণ খান থানাধীন নগরবাড়ি রোডের মো. জয়নাল আবেদীনের ছেলে কাওছার। বর্তমানে চাকরির সুবাদে তিনি খিলগাঁওয়ের সিপাহিবাগ থাকতেন। তার স্ত্রীর নাম মমতাজ আক্তার। দুই ভাইয়ের মধ্যে কাওছার ছিল ছোট।

এআইবি/এবি/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম