গাজাবাসীর জন্য পুনাকের খাদ্য সহায়তা

বাংলা ট্রিবিউন রির্পোট
২৬ অক্টোবর ২০২৫, ১৯:১৮আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১৯:১৮

খাদ্য ও পানীয়ের সংকটে থাকা যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি পুনাক দুই দফায় গাজায় খাদ্য অনুদান পাঠিয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে পুনাকের যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি দুই দিন দুই দফায় গাজাবাসীর কাছে খাদ্য অনুদান পৌঁছে দেওয়া হয়েছে। ওই অনুদানের জন্য পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের নেতৃত্বে পুলিশ পরিবারের নারীরা নিজস্ব খাবারের অংশবিশেষ বাঁচিয়েছেন, তাই তুলে দেওয়ার প্রয়াস নিয়েছে। আলহামদুলিল্লাহ, পুনাকের দেওয়া ওই খাবার ক্ষুধার্ত মানুষের কাছে দুই দফা পৌঁছে দিয়েছে মাস্তুল ফাউন্ডেশন।

বার্তায় বলা হয়, বেশ কিছুদিন ধরেই পুনাক সক্রিয়ভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনা ভাইরাসের সময় যখন হোটেল-রেস্তোরাঁ বন্ধ ছিল, তখনও পুনাক খাবার পৌঁছে দিয়েছিল সাধারণ মানুষের কাছে। এছাড়া, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা, বন্যার্তদের অনুদান, নলকূপ প্রতিস্থাপন, রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে চোখের ছানি অপারেশন, যুদ্ধাহতদের চিকিৎসা এবং যুদ্ধাহত ব্যক্তির কন্যা সন্তানদের শিক্ষার জন্য রিকশা অনুদানসহ নানা সহায়তা করে চলেছে পুনাক।

তিনি আরও জানান, এ অর্জন পুনাকের প্রতিটি সদস্যের। প্রত্যেকের আন্তরিকতা এবং মানবিক অনুভূতির প্রতিফলন এটা। ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমাদের এ ধরনের মানবিক কর্মসূচি। গাজারবাসীর জন্য মানবিক সহায়তার পুনাক পরিবারের এ প্রয়াস সফল করার জন্য তিনি মাস্তুল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

/এবি/এমএইচআর/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক