ইডেন ছাত্রলীগের সভাপতি রিভাকে জামিন দেননি আপিল বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৮আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪৮

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দেননি আপিল বিভাগ। একইসঙ্গে তিন মাস পর মামলাটির ফের জামিন শুনানির দিন ঠিক করেন আদালত।

সোমবার (২৭ অক্টোবর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আপিল বিভাগকে রাষ্ট্রপক্ষ জানায়, রিভার মামলাটির তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অবস্থায় জামিন দেওয়া সমীচীন হবে না।

আদালতে রিভার আইনজীবী ছিলেন ব্যারিস্টার মোজাক্কের।

জানা গেছে, তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন। রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গত বছরের ১৫ ডিসেম্বর ভাটারা থেকে তাকে গ্রেফতার করে ডিবি।

পরদিন ১৬ ডিসেম্বর শাহবাগ থানার হত্যাচেষ্টা মামলায় রিভার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত।

কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও যোগ দেন। তখন সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে রিভার বিরুদ্ধে।

২০২৪ সালের ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এতে টিকতে না পেরে পালিয়ে যান রিভা। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

/বিআই/আরকে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম