‘নিজস্ব স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২৫, ১৭:৫৭আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৭:৫৭

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, “নিজস্ব স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।”

রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে অনুষ্ঠিত কর্মকর্তা-কর্মচারীদের দরবার সভায় তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সদর দফতরের পরিচালকসহ ঢাকায় কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনের মাধ্যমে সভায় যুক্ত হন।

দরবারে সভাপতিত্ব করেন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে দরবার হস্তান্তর করেন পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

পরে মহাপরিচালক তার বক্তব্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে দায়িত্বকালীন সময়ে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও সাফল্যের চিত্র তুলে ধরেন। অপারেশনাল কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করায় বাহিনীর সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের সংখ্যা হ্রাসে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, “আগুন লাগার আগেই প্রতিরোধ— এটাই হবে আমাদের লক্ষ্য। জনগণকে সচেতন করার কাজটি অব্যাহত রাখতে হবে।”

দরবার শেষে মিয়ানমারে ভূমিকম্প উদ্ধার তৎপরতায় অংশগ্রহণকারী ১০ সদস্যকে মিয়ানমার সরকারের প্রদত্ত স্মারক পদক প্রদান করেন মহাপরিচালক। এছাড়া ফায়ার সার্ভিসের বিভিন্ন বিভাগীয় ও কেন্দ্রীয় প্রতিযোগিতায় বিজয়ী কর্মকর্তা-কর্মচারী এবং প্রশাসনিক কাজে বিশেষ দক্ষতা প্রদর্শনকারীদের মধ্যে ‘মহাপরিচালকের প্রশংসা’ শিরোনামে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার হিসেবে ইনসিগনিয়া, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

এ ধরনের স্বীকৃতি প্রদানের মাধ্যমে কর্মীদের পেশাগত দক্ষতা ও আন্তরিকতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মহাপরিচালক।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সরু সড়ক ও পানির সংকটে কালশীর আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে: ফায়ার সার্ভিস
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম