নরসিংদীতে স্বামীর আগুনে পুড়ে স্ত্রী-ছেলের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ অক্টোবর ২০২৫, ১৮:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ১৮:২৩

নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদিয়ায় বসতবাড়িতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে রীনা বেগম (৩৬) ও তার ছেলে ফরহাদ (১৫) মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে রীনা বেগম এবং দুপুর ১টার দিকে তার ছেলে ফরহাদ মারা যান। রীনার শরীরের ৫৮ শতাংশ ও ফরহাদের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

ডা. শাওন বলেন, হাসপাতালের ভর্তির পর থেকে দুজনেরই অবস্থা সংকটাপন্ন ছিল। একাধিক অস্ত্রোপচার ও স্কিন গ্রাফটিং করা হলেও শরীরের গভীর দগ্ধ অংশে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

রীনার আরও এক ছেলে তৌহিদ (৭) বর্তমানে ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে। তার শরীরের প্রায় ১৬ শতাংশ পুড়ে গেছে, তবে অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসকরা।

দগ্ধ মা ও ছেলের মরদেহ ময়নাতদন্তের জন্য ইনস্টিটিউটের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর ভোররাতে পারিবারিক কলহের জেরে রীনা বেগমের স্বামী ঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে মুহূর্তেই পুরো ঘর পুড়ে যায়। এঘটনায় রীনা বেগম, তার তিন সন্তান ও আরও তিনজন আত্মীয় দগ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে, সেখান থেকে গুরুতর অবস্থায় পাঁচ জনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। চিকিৎসকরা গুরুতর অবস্থায় থাকা রীনা, ফরহাদ ও তৌহিদকে ভর্তি রেখে, বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন।

/এআইবি/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী