মোহাম্মদপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই বন্ধু আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
২৯ অক্টোবর ২০২৫, ০২:১৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০২:১৫

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আমির (২৩) ও মঞ্জয় (২২) নামে দুই বন্ধু আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে তিন রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

রাত সাড়ে ১১টার দিকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমিরের ঘাড়ে, বুকে পিঠেসহ শরীরের একাধিক জায়গায় ক্ষত হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসকরা। মঞ্জয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত মঞ্জয় জানান, রাত সাড়ে আটটার দিকে তিনি ও তার বন্ধু মোহাম্মদপুর তিন রাস্তার বৃদ্ধিজীবী সড়ক দিয়ে ধানমন্ডির দিকে যাচ্ছিলেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তিন ছিনতাইকারী তাদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা বাঁধা দিলে ছিনতাইকারীরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। এতে আমির ও তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়।

মঞ্জয় বলেন, “ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আমির বেশি জখম হয়েছে। পরে পথচারীরা আমাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়।”

মঞ্জয় একটি মেডিসিন ডিস্টিবিউটার কোম্পানির ডেলিভারিম্যান হিসাবে কাজ করেন। আমির একটি কাপড়ের দোকানের বিক্রয় প্রতিনিধি হিসাবে কাজ করেন।

এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. কাজী রফিক আহমেদ বলেন, “আমরা এখনও এ ধরনের কোনও অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

/এবি/এম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি