মেট্রোরেল চলাচলে নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমটিসিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৫, ১৮:৫৩আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১৮:৫৩

মেট্রোরেল সম্পূর্ণ নিরাপত্তা বিধি মেনে চলাচল করছে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি বলেছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে, তাই যাত্রীদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।

বুধবার (২৯ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) একেএম খায়রুল আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল নিরাপত্তাসংক্রান্ত সব বিধিবিধান অনুসরণ করে চলাচল করছে। যাত্রীদের নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

সংস্থাটি আরও জানায়, মেট্রোরেলের নিরাপদ চলাচল বজায় রাখতে নিয়মিত পরিদর্শন ও কারিগরি পরীক্ষার কাজ চলছে। কোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রকৌশল, যান্ত্রিক ও তদারকি দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

গত ২৬ অক্টোবর দুপুর সোয়া ১২টার দিকে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত এবং দুই পথচারী আহত হোন। এরপর থেকে ওই জায়গায় ধীর গতিতে চলছে মেট্রোরেল।

/এএইচএস /আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম