মেট্রোরেল চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৪আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:২৪

যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার (২৯ অক্টোবর) রাতে হঠাৎ করেই আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক আছে।

জানা গেছে, বিয়ারিং প্যাড পড়ে মেট্রোরেলের ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, বুধাবার রাতে সেখানে কিছুটা কম্পন সৃষ্টি হয়। এরপর রাত সোয়া ৯টা থেকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে রাত ৯টা ২০ মিনিটের দিকে ত্রুটি সমাধান হলে ট্রেন উত্তরায় যাত্রা শুরু হয়।

মেট্রোরেলের এমআরটি-৬-এর উপ-পরিচালক (জনসংযোগ) আহসানউল্লাহ শরীফি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামের এক পথচারী মারা যান। তাৎক্ষণিক মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকালে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়।

বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকালে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে ফার্মগেট স্টেশন এলাকায় তিন দিন ধরে ট্রেনের গতি কমিয়ে চালানো হয়।

/এসএনএস/এম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম