চকবাজারে কারা প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৫, ১৬:৩৬আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৬:৩৬

রাজধানীর চকবাজারে কারা প্রিজন ট্রাকের ধাক্কায় সোহাগ হাওলাদার (৩০) নামে এক ঠেলাগাড়ি শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা কারা প্রিজন ট্রাকটি ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

রবিবার (২ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে নাজিমুদ্দিন রোডের বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগের সহকর্মী আশরাফুল ইসলাম বলেন, ‘দুপুরে আগামাছি লেন থেকে আমরা চারজন ইট বহন করে নাজিমুদ্দিন রোড দিয়ে যাচ্ছিলাম। বড় মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির প্রিজন ট্রাক সোহাগের ঠেলাগাড়িতে ধাক্কা দেয়। এতে সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহত সোহাগ বরিশালের মুলাদী উপজেলার চর পোদ্দা গ্রামের কৃষক দুলাল হাওলাদারের ছেলে। তিনি বর্তমানে পরিবারসহ কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

/এআইবি/এবি/এমএইচআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম