কাওরান বাজারে ২৮৭০ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৫, ১৮:২৯আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৮:২৯

রাজধানীর কাওরান বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৮৭০ কেজি পলিথিন জব্দ করেছে র‌্যাব। এ সময় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে কাওরান বাজার মিডিয়া গলিতে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে র‌্যাব নিয়মিত অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে আজ কাওরান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ ও দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পলিথিন বিক্রি ও বাজারজাত না করার জন্য সতর্ক করা হয়।

র‌্যাব জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী এখনও পলিথিন মজুত ও বাজারজাত করে আসছে। পরিবেশগত ক্ষতি রোধে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

/এবি/আরকে/
সম্পর্কিত
নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল
সদর দফতর পাচ্ছে র‍্যাব, ১১ তলা ভবন নির্মাণে ব্যয় হবে ১৭২ কোটি টাকা
আন্দোলনে লুট হওয়া অস্ত্র দস্যুদের কাছে পাওয়া যায়নি: র‍্যাব ডিজি
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক