তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২৫, ১৫:৩৩আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৫:৩৩

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় খন্দকার সাইদুর রহমান (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (২ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তেজগাঁও সাউথেন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খন্দকার সাইদুর রহমানকে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সাইদুর। পথচারীরা তাকে হাসপাতালে নিয়ে এলেও বাঁচানো যায়নি।’

তিনি জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে থাকা সাইদুরের এক সহকর্মী অল্প আহত হলেও বড় কোনও ক্ষতি হয়নি।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মারুফ বলেন, ‘পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

নিহত খন্দকার সাইদুর রহমানের বাড়ি ঢাকার পল্লবী থানার আলাব্দিরটেক, বাউলিয়া এলাকায়। তার বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।

/এআইবি/এবি/এমএইচআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম