ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

বাংলা ট্রিবিউন রির্পোট
০৩ নভেম্বর ২০২৫, ১৫:৫১আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১৫:৫১

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।

এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (৩ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মামনুর রশিদ।

এর আগে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত চেয়ে রিট দায়ের করেন মো. লিয়াকত আলী নামে এক ব্যক্তি। গত ১৪ আগস্ট ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে ৩ (তিন) বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশি সুস্বাস্থ্যের অধিকারী ন্যূনতম স্নাতকোত্তর বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) বা সমমানের ডিগ্রিধারী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তবে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে কর্মরত আছেন বা ছিলেন এমন প্রার্থীদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ন্যূনপক্ষে তৃতীয় গ্রেড স্কেল বা সমপর্যায়ের স্কেলধারী হতে হবে। ঢাকা ওয়াসা বোর্ডের কাছে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ওয়াসার দৈনন্দিন এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিকল্পনা ও পরিচালনা এবং ব্যবস্থাপনার জন্য দায়ী থাকবেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাজের বিস্তারিত বিবরণ পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ অনুযায়ী নির্ধারিত হবে। প্রার্থীর অবশ্যই পানি সরবরাহ এবং স্যানিটেশন সেক্টর অথবা সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনায়। সিনিয়র পর্যায়ে অন্তত ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

/বিআই/এমএইচআর/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম